কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০

চাঁদপুরে আট উপজেলায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। কিশোর গ্যাংয়ের বিস্তার, অপরাধ প্রবণতা ও জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত চালানো এই অভিযানে মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে ৩৫৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর অভিযানটির তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে এবং চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলার ৮টি থানা-পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ এবং মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশ বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে আটক করে।

পুলিশ জানায়, আটকদের বিষয়ে প্রাথমিক ভাবে তথ্য যাচাই-বাছাই করা হয়। যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া যায়নি, তাদের অভিভাবকদের ডেকে সন্তানের চলাফেরা, পড়াশোনা ও বন্ধু-বান্ধবের বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, বাকি ১৫ জনের তথ্য ও অপরাধে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাইয়ে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানিয়েছেন, কিশোর গ্যাং ও অপরাধ প্রবণতা প্রতিরোধে এই ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬ পুলিশের অভিযানে রাজশাহীতে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে নিহত ৭০ কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুরে আটক ৩৭০ হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরান কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালালো ‘পিচ্চি রাজা’ জার্মানির মাঠে গ্রিসের ঐতিহাসিক জয় যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার