ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে চালক কালাচান (৫৫) মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় কালাচান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আগুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী