খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনে আগুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পোস্ট অপারেটিভ রুম ও অপারেশন থিয়েটারসহ আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো হাসপাতাল জুড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করে।

এদিকে আগুন লাগায় আতঙ্কিত হয়ে অনেকে তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দিয়ে পড়ে। কয়েকজন রোগী এবং নার্সকে উদ্ধারের সময় ফায়ার সার্ভিস কর্মীরা আহত হয়। আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে হাসপাতালের নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬