রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে রাজধানীর ধানমন্ডি এলাকায় বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, ধানমন্ডি কলাবাগানে কাঁঠাল বাগান এলাকায় কাঞ্চন টাওয়ার নামক ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমরা সকাল ৮টা ২০ মিনিটে সংবাদ পেয়ে ৮টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হয়। স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়। পরে ৮টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ মিয়ানমারের বিরুদ্ধে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায় সোনার নতুন দাম নির্ধারণ, ভরি ২ লাখ ১২ হাজার টাকা নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, দগ্ধ ৩ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঘূর্ণিঝড় ‘আকভান’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতে হাইকোর্টের নির্দেশ