হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ এনিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৭৮ শিশুর। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজন করে মারা গেছে ঢাকা ও সিলেট বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৭২ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৭৮ জনের।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৬ জন। এরপর সিলেটে ২৩১ জন, চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৪ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু