রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

পূর্ব বিরোধের জের ধরে রাজধানীর ওয়ারীতে গভীর রাতে আবাসিক হোটেলে ঢুকে কর্মীদের এলোপাতাড়ি কুপিয়েছে দুই ব্যক্তি। এতে হোটেলটির ম্যানেজার নাঈমুর রহমান (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন মহাব্যবস্থাপক (এমডি) আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী হাসান (২৬)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া জানান, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তার চিৎকার শুনে আব্দুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।

তিনি জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে ইরান সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি ও মাটি বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০ ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন কৌশানি বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ড শেষে কারাগারে একদিনের ব্যবধানে আরও বাড়লো সোনার দাম শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী রাজধনীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু