ইয়েমেনের তাইজ শহর দখলে লড়ছে হুতিরা, নিহত ৬২

হুতি যোদ্ধারা ইয়েমেনের গুরুত্বপূর্ণ শহর তাইজ দখলে নিতে অবরোধ জোরদার করেছে। হুতিরা শহরটির সব বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরটিতে সংঘর্ষে অন্তত ৬২ জন নিহত হয়েছেন।

সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন সংঘাতে জড়িত দুই পক্ষের সামরিক সূত্র।

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র তাইজের নিয়ন্ত্রণ নিতে পারলে ইরান-সমর্থিত গোষ্ঠীটি কৌশলগত অবস্থান পাবে। সেখান থেকে আরও দক্ষিণে ইয়েমেনের কার্যত সরকারের রাজধানী এডেনের ওপর হুমকি সৃষ্টি করতে পারবে তারা।

সামরিক সূত্রগুলোর তথ্যমতে, গত এক দিনের সংঘর্ষে সরকারপন্থি বাহিনীর অন্তত ২২ সদস্য এবং হুতি যোদ্ধাদের ৪০ জন নিহত হয়েছেন। হুতিদের পক্ষের সূত্র এএফপিকে জানিয়েছে, ওই এলাকায় অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে।

রোববার তাইজে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের সতর্কতা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রায় শেষ হয়ে আসছে।

তাইজ শহরটি লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দেব প্রণালি থেকে অভ্যন্তরীণ এলাকায় অবস্থিত। গত মাসে দ্রুতগতির সামরিক অভিযানে ওই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে হুতিরা।

সূত্র : সিবিএস নিউজ

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইয়েমেনের তাইজ শহর দখলে লড়ছে হুতিরা, নিহত ৬২ এক মাসের শিশুর মাকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর আটক কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের নির্দেশ সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সৌদির আকাশপথে অচলাবস্থা, ৯৯.৭% ফ্লাইট বাতিল ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইয়েমেনের তাইজ শহর দখলে লড়ছে হুতিরা, নিহত ৬২ এক মাসের শিশুর মাকে পিটিয়ে হত্যা, স্বামী-দেবর আটক কন্যাশিশুর অধিকার-নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইউএনও আলী সুজা