হুথিদের মিসাইল হামলায় ইয়েমেনি নিহত সেনার সংখ্যা বেড়ে ৭৩

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সাবা প্রদেশে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। আর এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সাবা প্রদেশের সরকারি দপ্তর এ তথ্য জানিয়েছে।

আল-আলম মিলিটারি ট্রেনিং ক্যাম্প নামে ওই প্রশিক্ষণ কেন্দ্রে ইয়েমেনি বাহিনীর নতুন সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তখন সেখানে একসঙ্গে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা।

হুথি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে গতকালই হামলার দায় শিকার করে বলেন, যেখানে হামলা চালানো হয়েছে এটি সৌদি সমর্থিত একটি সেনা ঘাঁটি। ইয়াহিয়া বলেন, যেখানেই সৌদি সমর্থিত সেনা থাকবে সেই জায়গাকেই টার্গেট করা হবে।

ভয়াবহ এ হামলার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের প্রেসিডেন্ট রাশদ আল-আলিমি জানিয়েছেন, নতুন সেনাদের ওপর হামলার জন্য হুথিদের কঠোর জবাব দেওয়া হবে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি সমর্থিত সামরিক জোট এতে প্রবেশ করলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। সৌদি জোট ইয়েমেনের হুথিদের অবস্থান লক্ষ্য করে দীর্ঘ সাত বছর বোমাবর্ষণ করেছে। কিন্তু হুথিদের রাজধানী সানাসহ অন্যান্য জায়গা থেকে তারা হটাতে পারেনি।

এরপর ২০২২ সালে জাতিসংঘ্যে মধ্যস্থতায় সৌদি ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর থেকে পরিস্থিতি শান্ত হলেও সম্প্রতি আবারও পূর্ণমাত্রার গৃহযুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ