রাশিয়ায় ট্রেনের ধাক্কায় মিনিবাসের ৬ যাত্রী নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলীয় একটি স্বায়ত্তশাসিত অঞ্চলে শনিবার ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের ছয়জন যাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় রেল কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার স্থানীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মিনিবাসটি সিগন্যাল অমান্য করে লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাক্কা লাগে ব্লাগোভেশচেনস্ক শহরগামী ট্রেনের সঙ্গে। নিহত সকলে মিনিবাসের যাত্রী।

দুর্ঘটনায় ট্রেনের যাত্রী বা কর্মীরা হতাহত হয়নি। এছাড়া ট্রেনটিও লাইনচ্যুত হয়নি। দুর্ঘটনার ৩৭ মিনিট পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

আঞ্চলিক প্রসিকিউটরদের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, মিনিবাসের সকল যাত্রীই বিদেশী নাগরিক। তবে তারা ঠিক কোন দেশের নাগরিক, সেটি স্পষ্ট করে এখনো জানানো হয়নি।

সূত্র: সিনহুয়া, রয়টার্স

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ