যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ২, বিদ্যুৎবিহীন ৯০ হাজার বাড়িঘর

যুক্তরাজ্যের একাধিক অঞ্চলে শক্তিশালী মৌসুমি ঝড় বোয়েলোর আঘাতে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে দুজন নিহত হয়েছেন এবং রবিবার সন্ধ্যা নাগাদ প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

নিহতদের মধ্যে একজন ৬০ বছর বয়সের স্কটল্যান্ডের বাসিন্দা। স্কটল্যান্ডের ডামফ্রিস জেলার ক্যাসল ডগলাসের কাছে গাছ উপড়ে তার ওপর পড়ায় নিহত হয়েছেন তিনি। দ্বিতীয় জন উত্তর লন্ডনের বাসিন্দা। ২০ বছর বয়সী সেই ব্যক্তির গাড়ির ওপর গাছ উপড়ে পড়ায় মৃত্যু হয়েছে তার।

একই ধরনের দুর্ঘটনা, অর্থাৎ গাছ উপড়ে পতিত হওয়ায় আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং উত্তর ইংল্যান্ডে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার পর্যন্ত উঠেছিল, যার ফলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়।

যুক্তরাজ্যের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান ও বিক্রেতা সংস্থা এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।

শনি-রোববারের এই ঝড়ে স্কটল্যান্ডের কিছু অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা ওই এলাকাগুলোর গড় বাৎসরিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশের সমান।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর (মেট অফিস) জানিয়েছে, সপ্তাহের শুরুর দিকে আবহাওয়া আরও অস্থির থাকতে পারে। সোমবার পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও, মঙ্গলবার আরেকটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস বয়ে যেতে পারে।

উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর-পূর্ব আয়ারল্যান্ডের কিছু অংশের জন্য প্রবল বাতাসের কারণে ‘হলুদ সতর্কবার্তা’ জারি করা হয়েছে, আজ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে এই সতর্কতা।

ঝড় ও ভারী বর্ষনের জেরে যুক্তরাজ্য জুড়ে বন্যার আশঙ্কা রয়ে গেছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে একাধিক সতর্কবার্তা জারি করেছে।

যুক্তরাজ্যের পরিবেশ দপ্তর (এনভায়র্নমেন্ট এজেন্সি) ইংল্যান্ডে ১০টি এলাকা বন্যা সতর্কতা (ফ্লাড ওয়ার্নিং) ও ৬৫টি এলাকা বন্যা সতর্কবার্তা (ফ্লাড অ্যালার্ট) জারি করেছে। এছাড়া স্কটল্যান্ডের পরিবেশ সুরক্ষা দপ্তর (এনভায়র্নমেন্ট প্রোটেকশন এজেন্সি) ১০টি এলাকায় বন্যা সতর্কতা ও ১১টি এলকায় বন্যা সতর্কবার্তা দিয়েছে।

ওয়েলসের পরিবেশ দপ্তর ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস জানিয়েছে, রাজ্যের নয় এলাকায় বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে।

পরিবহন ব্যবস্থাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে, বিশেষ করে স্কটল্যান্ডের রেল নেটওয়ার্কে।

লিডস ব্র্যাডফোর্ড বিমানবন্দরে কিছু ফ্লাইট অন্য গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া স্কটল্যান্ডে গাছ পড়ে যাওয়া, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং রাস্তায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার কারণে অনেক প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ