শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গুগলের গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার কাইল গার্ডনারের সঙ্গে গুগল ফর এডুকেশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের স্পেশাল প্রজেক্ট চিফ টিম পাওলিনিও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে, ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ টু সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইডলাইনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. মিলন।

ওই বৈঠকে গুগল ফর এডুকেশনের প্যাসিফিক রিজিয়ন ডিরেক্টর কলিন মারসন এবং হেড অব সলিউশন্স ইঞ্জিনিয়ারিং অলি ট্রাসেল উপস্থিত ছিলেন। বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে গুগলের কর্মকর্তারা বিভিন্ন দেশে শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণে প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য সরকারের পরিকল্পনা বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ