হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় আদালত এই আদেশ দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় জানা এবং সাঈদ খোকনকে আশ্রয়দাতাদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন আব্দুল মোতালিব (১৪)।

এ ঘটনায় তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে