ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর মন্তব্য করেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী।

তিনি বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এই যে দেখেন এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি- এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে।

সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেছেন, এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের দৈত্য-দানব ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে? কে আছে দেখান? এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।

এ সময় এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী নুর। এনসিপি আজকে বিরোধীদলে আছে, রাজনীতি শিখুক। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। না হলে দেশের আরও সংকট তৈরি হবে।

তিনি আরও বলেন, এনসিপি নিজেদের বুদ্ধিতে-শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষ দিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাচ্ছে। এনসিপি এখন রাজনীতিতে বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। এই বিষ ফোঁড়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন, থানায় জিডি সকল এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ