চারদিন বন্ধ থাকবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন সড়ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ম্যাচ উপলক্ষে রাজধানীর মিরপুরে কয়েকদিন একটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে সর্বসাধারণ ও যানবাহন চালকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৭ জুন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ হবে। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ ১৪ জুন অনুষ্ঠিত হবে।

এ কারণে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়ক সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

এ সময়ে মিরপুর-১ গামী সব যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে। বিকল্প পথ হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাঁহ মাঠ হয়ে মিরপুর-১ এ চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’