সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সংযোগ পাওয়া গেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সংযোগ পাওয়া গেছে।

রবিবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। তবে চিফ প্রসিকিউটর ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ করেননি।

চিফ প্রসিকিউটর বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না। মামলাটির তদন্ত করছে অন্য একটি সংস্থা। কোনো মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত সংস্থা কখনো কখনো অন্য ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য বা ক্লু পেয়ে যায়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও তেমন কিছু তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, সাগর-রুনি হত্যার ব্যাপারেও ক্লু পেয়েছি, সেটার নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না। তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারি রয়েছে। তবে এটুকু বলতে পারি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে সাগর-রুনির এই ঘটনার সঙ্গে কানেকশন পাওয়া গেছে।

তবে তিনি ওই ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের সম্পর্কের প্রকৃতি বা কী ধরনের তথ্যের ভিত্তিতে এমন যোগসূত্র পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

চিফ প্রসিকিউটর বলেন, আরও তদন্তের পর যদি অথেনটিক বা নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তা সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। তার ওপর আমাদের নজরদারি আছে। আরও তদন্ত হওয়ার পরে আরও অথেনটিক কোনো কিছু পাওয়া গেলে পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা করব।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।

আপনার মতামত দিন

শিরোনাম
সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সংযোগ পাওয়া গেছে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন এমি মার্টিনেজ দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি কটিয়াদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩ একযোগে এনবিআরের ৩৬ কর্মকর্তা বদলি ২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার সৌদিতে বাংলাদেশী প্রবাসীকে গুলি করে হত্যা দেশের ৭ জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে, খোলা হয়েছে ১৬ জলকপাট সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সংযোগ পাওয়া গেছে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দিলেন এমি মার্টিনেজ দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি কটিয়াদীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩ একযোগে এনবিআরের ৩৬ কর্মকর্তা বদলি ২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার সৌদিতে বাংলাদেশী প্রবাসীকে গুলি করে হত্যা দেশের ৭ জেলায় হতে পারে ঝড়-বৃষ্টি চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে, খোলা হয়েছে ১৬ জলকপাট