আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ রোববার (১১ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের বর্ণাঢ্য আয়োজন ও কর্মসূচি পালন করা হয়। বিশেষ করে কন্যাশিশুদের স্বাস্থ্য, শিক্ষাসহ তাদের সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিতে বিভিন্ন সভা ও সেমিনারের আয়োজন করা হয়।

২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে এই দিবসটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর পর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।

এর মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের সামনে থাকা বিভিন্ন বাধা ও চ্যালেঞ্জগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা। সেই সঙ্গে তাদের ক্ষমতায়ন ও মানবাধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে উৎসাহিত করা।

বর্তমানে বিশ্বের প্রায় ১১০ কোটি কন্যাশিশু তাদের শক্তি, সম্ভাবনা ও সৃজনশীলতার এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। তবে আজও দারিদ্র্য, শিক্ষার সুযোগের অভাব, অপুষ্টি ও বাল্যবিবাহের মতো অভিশাপ তাদের পিছু ছাড়ছে না। এছাড়া লিঙ্গবৈষম্য এবং বিভিন্ন ধরনের সহিংসতা এখনো অনেক কন্যাশিশুর স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা হয়ে রয়েছে। বিশেষ করে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও নানা ধরনের মানবিক সংকটের সময় কন্যাশিশুরা চরম ঝুঁকির মুখে পড়ে।

দিবসটি পালনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। পাশাপাশি তাদের সঠিক পুষ্টি, উন্নত চিকিৎসাসেবা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়।

একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধ করা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ করার বিষয়ে কাজ করা হয়। এছাড়া পরিবারের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ও মতামত জানানোর সুযোগ বাড়ানোর বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে মাইকিং করে টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু এবার রাজধানীর বাড্ডা লিংক রোডে বাসে আগুন গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন রাজধানীতে দুই যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৭ জবির সেই ৫ কর্মকর্তাকে প্রশাসনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক জানুয়ারিতে কার্যকর আওয়ামী লীগ নেতারা দেশে ফিরলে জনগন কচুকাটা করবে