জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সব মানুষের অর্জন। কোনো আন্দোলন সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘ দিনের ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে, যাদের সন্ধান এখনো তাদের পরিবার পায়নি। স্বৈরাচাররা এখনো এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দরা বলেন, জুলাই এককভাবে যাতে কারো পকেটবন্দি না হয়। তারাঁ প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে সম্মানিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম যুক্তরাষ্ট্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩০ জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজির তবল মাছ ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার হাসিনার বক্তব্য গণমাধ্যম প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার আগামীকাল উদ্বোধন ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ