১৭ দিন পরে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ১৭ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

বিশ্বকাপ ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি জয় দেখেছেন মিরোস্লাভ ক্লোসা। ১৭ ম্যাচ জিতে সবার উপরে আছেন তিনি। ব্রাজিলের ফুলব্যাক কাফু ও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি তার পরে আছেন। দুজনেই ১৬টি করে ম্যাচ জিতেছেন। আসন্ন বিশ্বকাপের আগে তার এই রেকর্ড মেসির কারণে ঝুঁকির মুখে।

২০০২, ২০০৬ ও ২০১০ সালে পাঁচটি করে জয় পেয়েছেন ক্লোসা। ২০১৪ সালে শিরোপা জেতার মিশনে তিনি পেয়েছেন দুটি জয়। তাতে করে একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে চারটি পদক জিতেছেন: একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ।

১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও জার্মানির সাবেক তারকা। তার পরে আছেন ব্রাজিলিয়ান রোনালদো (১৫), পশ্চিম জার্মানির গার্ড মুলার (১৪), মেসি (১৩) ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (১২)। মেসি ও এমবাপে ক্লোসাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ নেবেন আগামী বিশ্বকাপে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল