এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন

ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে ফেল করেছিল, এমন ২০ জন পরীক্ষার্থীও আছে। এছাড়া ফেল করা থেকে এবার পাস করেছে ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।

আজ সোমবার বিকেলে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করে। এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধন নয়, উত্তরপত্রের মূল্যায়ন নিয়েও নতুন করে পর্যালোচনার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, এবার নতুন করে জিপিএ–৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৬৪ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ–৫ পেয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছে ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর। আর নম্বর পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন জমা পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

আপনার মতামত দিন

শিরোনাম
ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব হতে হবে ঐক্যের ভিত্তি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব হতে হবে ঐক্যের ভিত্তি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালার নির্দেশ হামের উপসর্গে একদিনে ৯ শিশুর প্রাণহানি আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ