রাজধানীতে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

আজ সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। একসময় তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।

গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক বিষয় নিয়ে নিয়মিত পোস্ট দিতেন আজিজুল ইসলাম। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ নিয়েও তিনি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও পোস্ট দেন তিনি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দেশের ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩টি পরিবহনে আগুন রাজধানীতে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই সেঞ্চুরিয়ন টেস্ট: ৬ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব হতে হবে ঐক্যের ভিত্তি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার দেশের ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩টি পরিবহনে আগুন রাজধানীতে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই সেঞ্চুরিয়ন টেস্ট: ৬ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব হতে হবে ঐক্যের ভিত্তি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার