বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পৌনে চার ঘণ্টা শুরু হয়েছে। টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
ভেজা আবহাওয়ায় ব্যাটিংটা সহজ হবে না, সেটা জানাই ছিল। তবে তানজিদ হাসান তামিম সতর্কভাবে খেলতে পারেননি। মার্কো ইয়ানসেনের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন তামিম (৩)। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
এই টেস্টে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নেই মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম আর হাসান মাহমুদ। তাদের বদলে একাদশে এসেছেন খালেদ আহমেদ, শরিফুল ইসলাম আর জাকের আলী।