দেশের ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩টি পরিবহনে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মকসুদপুর থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। শুধু থানাই নয়, বাসাবাড়ি থেকে শুরু করে গণপরিবহন, এমনকি ক্লিনিকে পর্যন্ত আগুন ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

আর পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারা দেশে গেল কয়েকদিনে ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় ৩৯টি মামলা ও ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এমন বাস্তবতায় ফের সহিংসতা হলে গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা রুটে বাস চলাচল বন্ধ রেখে বিকল্প হিসেবে পুরোনো রুট ব্যবহারের সিদ্ধান্ত বাস মালিকদের।

চলমান সহিংসতা নিয়ে পরিবহন চালকেরা বলেন, ‘এই অরাজকতা বন্ধ করলেই হয়। দেশ যেভাবে চলছিল, ভালোই চলছিল। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হবে কেন? একটি গাড়ি ভাঙচুর করলে শুধু চালক ও সহকারীরই ক্ষতি হয় না, ওই গাড়িতে থাকা যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হন। গাড়ির কাচ ভেঙে দেওয়া হলে যাত্রীরাও নানা ধরনের ক্ষতির শিকার হন। গাড়ি ভাঙচুর করা হয়, আটকে দেয়া হয়, এমনকি কিছু গাড়ি চলাচল করতেও দেওয়া হয় না। এসব কারণে আমরা ভোগান্তির শিকার হয়েছি। ঠিকমতো গাড়ি ছাড়তে পারিনি।’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, ‘সব পক্ষের কাছে আমার অনুরোধ, আমাদের পরিবহনব্যবস্থাকে যেন কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার না করেন। কোনো ব্যক্তি বা রাষ্ট্রের কেউ যেন নিজেদের স্বার্থ বা সুবিধা আদায়ের জন্য পরিবহন খাতের ক্ষতি না করেন এবং এর মাধ্যমে জনগণকে ভোগান্তিতে না ফেলেন।’

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান বলেন, ‘হাইওয়েতে আমাদের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টের মাধ্যমে কেউ সহিংসতা সৃষ্টির উপকরণ বা বিস্ফোরক দ্রব্য বহন করে কোথাও যাচ্ছে কি না, কিংবা কেউ নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছে কি না, তা শনাক্ত করার চেষ্টা করছি। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আমরা কাজ করছি।’

তবে বিকল্প রুটেও নাশকতার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না জানিয়ে পুলিশকে নতুন ভাবনা ভাবার পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক। তিনি বলেন, ‘বিকল্প পথ ব্যবহারের প্রসঙ্গ যখনই আসবে বা বিকল্প রাস্তা ব্যবহারের কথা বলা হবে, তখন দুর্বৃত্তরা সেই পথগুলোও উন্মুক্ত রাখবে, এমনটা সহজভাবে ভাবার সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ও ইউনিটের মধ্যে সমন্বয় থাকতে হবে। বর্তমান নাশকতার ধরন বিবেচনায় নিয়ে নতুন পরিকল্পনা করে তাদের মাঠে কাজ করতে হবে।’

আপনার মতামত দিন

শিরোনাম
দেশের ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩টি পরিবহনে আগুন রাজধানীতে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই সেঞ্চুরিয়ন টেস্ট: ৬ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব হতে হবে ঐক্যের ভিত্তি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার দেশের ৮৭টি স্থানে ককটেল বিস্ফোরণ, ৮৩টি পরিবহনে আগুন রাজধানীতে গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম পুলিশ সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই সেঞ্চুরিয়ন টেস্ট: ৬ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্ব হতে হবে ঐক্যের ভিত্তি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার