ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানীর ঈদ উদযাপিত হবে। আসন্ন এই ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে (৭ মে) মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মূলত দীর্ঘ ছুটির এ সুযোগ করে দেওয়া হয়েছে। তবে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) অফিস খোলা থাকবে।

ছুটির আওতার বাইরে থাকবে যারা

# জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতার বাইরে থাকবে।

# হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

# চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতার বাইরে থাকবে।

# জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিবে।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দিবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার বাড়িতে ফেরা হলো না, পথেই প্রাণ হারালেন বাবা-মা ও শিশু সন্তান ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঈদুল আজহার দিনসহ চারদিন বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ তরুণের প্রতিনিধি দল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা ঈদযাত্রা: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ঈদযাত্রা: সাভার-আশুলিয়ায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি ভাইদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন বোন আজ পবিত্র হজ মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার বাড়িতে ফেরা হলো না, পথেই প্রাণ হারালেন বাবা-মা ও শিশু সন্তান ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঈদুল আজহার দিনসহ চারদিন বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ তরুণের প্রতিনিধি দল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা ঈদযাত্রা: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ঈদযাত্রা: সাভার-আশুলিয়ায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি ভাইদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন বোন আজ পবিত্র হজ