মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনের লেলিহান শিখায় আসবাবপত্র থেকে শুরু করে ধান-চাল সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিন সাতলা গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পরে স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত মাদকাসক্ত যুবক তামিককে রাতেই গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছোট ছেলে মোঃ তামিম হাওলাদার দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত ছিলো। একাধিকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিলো, কিন্তু তাতে তেমন কোনো সুফল হয়নি।

পরিবারের দাবি, তামিম প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতেন। শনিবার সকালে তামিম তার মায়ের কাছে টাকা চান এবং এক বোনকে ফোন করে টাকা না দিলে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তামিমের মা বাড়ির পাশের পুকুর ঘাটে ছিলেন। এ সময় হঠাৎ বসতঘরে আগুন দেখতে পান তিনি। বাড়ির অবস্থান ও প্রবেশের সীমাবদ্ধতার কারণে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যেই সবকিছু আগুনে পুড়ে যায়। পরিবারের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এখন প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিকুল ইসলাম জানান, “নিজ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পরিবারের সদস্যরা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে স্থানীয় জনতার সহায়তায় রবিবার রাত প্রায় ১১টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, সাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে, যা তরুণ সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না