বরিশালের শ্রেষ্ঠ ইউএনও আলী সুজা

এক সময়ের অবহেলিত ও বরিশালের বিলাঞ্চল বলেখ্যাত উজিরপুর উপজেলার উন্নয়ন, শিক্ষা, আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাধুলার আয়োজন, মাদক নিমূর্লে যুব ও তরুন সমাজকে খেলাধুলায় মনোযোগি করে গড়ে তোলা এবং সমাজের অবহেলিত সাধারণ মানুষের পাশে আন্তরিকতার সাথে দাঁড়িয়ে বিশেষ অবদান রাখায় বরিশাল জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলী সুজা।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. আলী সুজা যোগদান করার পর থেকেই উন্নয়নের মাধ্যমে পাল্টে যেতে শুরু করেছে অবহেলিত বিলাঞ্চলের পূর্বের চিত্র। বিশেষ করে শিক্ষার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হয়ে মধ্যরাতে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ছুটে চলছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।

যেকারণে শিক্ষার্থীরা সন্ধ্যার পরে পড়ার টেবিলমুখী হয়েছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ছুটে চলছেন এ উপজেলা নির্বাহী অফিসার। যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরলে পুরো উপজেলাজুড়ে তার (আলী সুজা) সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পরে।

ফলশ্রুতিতে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির বরিশাল জেলা শাখার নির্বাচনে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা।

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, তরুন ও যুব সমাজসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা জানিয়েছেন-এটি শুধু একটি পুরস্কার নয়; এটি একজন নিষ্ঠাবান, মানবিক ও কর্মঠ কর্মকর্তার প্রতি মানুষের ভালোবাসা ও স্বীকৃতি।

তারা আরও জানিয়েছেন, উজিরপুর উপজেলার উন্নয়ন, খেলাধুলা, শিক্ষা ও সাধারণ মানুষের পাশে থেকে যে আন্তরিকতা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা কাজ করে গেছেন, তারই সম্মান আজ পুরো জেলার সামনে উজ্জ্বল হয়ে উঠেছে।

এ সম্মানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজাকে শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়ে তারা আরও বলেছেন, তার (আলী সুজা) মতো একজন মানবিক উপজেলা নির্বাহী অফিসার পেয়ে উজিরপুর উপজেলাবাসী সত্যিই গর্বিত। সরকারের নির্দেশ শতভাগ সফল করতে তিনি সর্বদা কাজ করে যাচ্ছেন, যেকারণেই আজ তার হাতে জেলার শ্রেষ্ঠত্বেও সম্মান উঠছে।

সার্বিক বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, কোন কিছু পাওয়ার আশায় নয়; শুধুমাত্র আমার ওপর সরকারের অর্পিত দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করার ব্রত দিয়ে আমি কাজ করছি।

তিনি আরও বলেন, আমাদের যুব ও তরুন সমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে রক্ষা করে টেবিলমুখী করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। তাই আমার সাধ্যনুযায়ী চেষ্ঠা অব্যাহত রয়েছে। জীবনে যতোদিন সরকারি সার্ভিসে দায়িত্ব পালন করবো ততোদিন সবার সহযোগিতা নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।

বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা একজন রুচিশীল মানুষ। সে সর্বদা পুরো উপজেলাকে নিজ এলাকা মনে করে স্ব-শরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধ্যনুযায়ী কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, প্রত্যেক সরকারি কর্মকর্তাকে তার কর্মস্থলের এলাকাকে নিজের মনে করেই কাজ করা উচিত। তাহলেই সরকারের নির্দেশিত দায়িত্ব শতভাগ পালন করার পাশাপাশি আমাদের দেশটা উন্নয়নের জোয়ারে ভাসবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর জন্মদিন