ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণ, ৩ বাংলাদেশি নিহত

স্থল মাইন বিস্ফোরণে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় তিনজন নিহত হয়েছেন।

নিহত তিনজনই স্থানীয় ভালুকিয়া পাড়ার বাসিন্দা। তারা হলেন-সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্যামং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংক্যা অং (৪০)।

রোববার (২৪ মে) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ফাত্রাঝিরি গ্রামের বাইশফাঁড়ি বিওপি লাগোয়া ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারস্থ রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাকে ধর্ষণের পর হত্যা, নদীতে ফেলা হয় কোলের শিশু গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল রায় দেয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ও ১০ জন খালাস মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের ৫ থানায় ওসি পদে রদবদল যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে মারা গেছে সাড়ে ১৫ কোটি টাকার মাছ