উজিরপুরে যুবদল নেতার মাতৃবিয়োগ, এমপিসহ বিভিন্ন মহলের শোক

বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার ও পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ সোহেল সিকদার এর মা মোসাঃ জায়েদা আলী আর নেই। ইন্না-লিল্লাহি……..রাজিউন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি উজিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এরশেদ আলী স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে যুবদল নেতার মায়ের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় (বরিশাল-২) সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) রাতে অসুস্হ হয়ে পড়লে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ জুন ) সকাল সাড়ে ১০ টার দিকে মৃত্যুবরন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আসরবাদ উজিরপুর সিকদার পাড়া মেজর এম.এ জলিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে শোক প্রকাশ করেছেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সহ-সভাপতি মোঃ মামুন সিকদার, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সাসছুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক মোঃ নুরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎজ্জামান কমরেড, পৌর মহিলা দলের সম্পাদিকা মনিরা আক্তার শিখা, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

যুবদল নেতার মায়ের জানাজা নামাজে আরও উপস্থিত ছিলেন, সাতলা ইউনিয়ন সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, সাংগঠনিক মোঃ ইলিয়াস হোসেন, বড়াকোঠা ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জান টুলুসহ সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দসহ শত শত মুসল্লীগন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’ আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত এমপি নজরুলের স্ত্রীর সুইসাইড নোটে যা লেখা আছে যা ঘটেছিল ন্যাম ভবনের ফ্ল্যাটে, প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর বর্ণনা জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা মারা গেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন ইব্রাহিম আল মাদানি শত্রুদের স্তম্ভিত করে দেবে ইরানের নতুন অস্ত্র: আইআরজিসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৮ বছর পর আবারও ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’