পিআইও পার্সেন্টিজ পায়নি, মুক্তিযোদ্ধার ভবনের ছাদ ঢালাই বন্ধ

বরিশালের গৌরনদীতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজে পার্সেন্টিজ না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মামুন দর্জি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনের ছাদ ঢালাইয়ের জন্য প্রায় এক মাস আগে রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু এখনো ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়নি। ফলে রড বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে ছাদ ঢালাইয়ের অনুমতি দিলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস ভবনটি পরিদর্শন না করে কাজ বন্ধ রাখেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নেয়ামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে কাজটি সাব-ঠিকাদার হিসেবে পরিচালনা করছেন মো. রিফাত বেপারী।

কাজের সাব-ঠিকাদার রিফাত বেপারীর অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্রে সই করে পিআইও অফিসে পাঠিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস কাজের বিল ছাড় করতে ৬% দাবি করছেন। সর্বশেষ আমার জন্য ৪% বলে দিয়েছেন। এই টাকা আগে না দিলে তিনি ফাইল ঢাকায় পাঠাবেন না। ফলে বিল না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্রকে ০১৭০০-৭১৭০৬৫ নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ফের ব‌রিশা‌ল থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ফের ব‌রিশা‌ল থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ সাগরে ট্রলারডুবি, পাথরঘাটায় নিখোঁজ ৫ জেলের লাশ উদ্ধার স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলা, নিহত ৪৭ আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শিশু আছিয়া হত্যা মামলায় আজ হাইকোর্টের রায় রাজধানীর যেসব মার্কেট-এলাকা মঙ্গলবার বন্ধ নতুন মার্কিন নিষেধাজ্ঞার পাত্তাই দিচ্ছে না ইরান বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি