দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

দশ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বগুড়ায় ব্যবসায়ী রেজওয়ান হাসান জেমসকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

সোমবার (৮ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন নগরীর সুত্রাপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। রেজওয়ান একই এলাকার মো. শাহ আলমের ছেলে।

জানা যায়, মহানগরীর খান্দার মিশন হাসপাতালের সামনে রেজওয়ান হাসান জেমসের মালিকানাধীন একটি ভ্যারাইটিজ স্টোর রয়েছে। এই দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন ময়েন উদ্দিন মোল্লা(৫৮)। গতকাল বিকালে ভুক্তভোগী শিশুটি ওই দোকানে খাবার কিনতে যায়। এ সময় আশেপাশে কেউ না থাকার সুযোগে ময়েন উদ্দিন ওই শিশুটিকে দোকানের সার্টার আটকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আশেপাশের লোকজন জানতে পেয়ে সেখানে গিয়ে সার্টার খুললে ময়েন উদ্দিন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।

ঘটনার সময় দোকানের মালিক জেমস ঘটনাস্থলে না থাকলেও, তার দোকানের কর্মচারী ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতা করেন। এরপর লোকজন এ ঘটনায় জেমসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে শিশুটির মা বাদী হয়ে করা মামলায় ময়েন উদ্দিন ও জেমসের বিরুদ্ধে মামলা করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, আসামি ময়েন উদ্দিনকে পালাতে সহযোগিতার অভিযোগে জেমসকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে তাকে পাঠানো হয়। মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ টানা বৃষ্টিতে জলাবদ্ধ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: নিহতর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের পল্লবীতে বাসে আগুন, হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪৮১ মামলা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় সেনবাগের ওসি প্রত্যাহার ফের জবি ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ অপ্রিতমকে যেভাবে হত্যা করা হয় বর্ণনা দিয়েছে পুলিশ আমার ছেলে কী অন্যায় করেছে আমি জানতে চাই ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১