পবিপ্রবিতে হামলা: বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভিসির অপসারণ দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান অবস্থান কর্মসূচিতে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই রাত সাড়ে ১১টার দিকে এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গোলাম কিবরিয়া দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে।

এদিকে উপাচার্যের অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, হামলার বিচার ও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ শুরু করেছে। ইতোমধ্যে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ প্রশাসনিক ভবনের সামনে বর্তমান ভিসির অপসারণ দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বহিরাগতদের হামলায় শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা অনলাইন জুয়া: ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট রাজশাহীতে এইচআইভি আক্রান্ত ৭৯৪ জন, বেশিরভাগই সমকামী অবশেষে হরমুজ পেরিয়েছে ‘বাংলার জয়যাত্রা’ দেশের বাজারে আজকের সোনা-রুপার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করায় ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো বিশ্বকাপে প্রথমবার নকআউটে উঠে দক্ষিণ আফ্রিকার ইতিহাস ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা অনলাইন জুয়া: ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট রাজশাহীতে এইচআইভি আক্রান্ত ৭৯৪ জন, বেশিরভাগই সমকামী অবশেষে হরমুজ পেরিয়েছে ‘বাংলার জয়যাত্রা’ দেশের বাজারে আজকের সোনা-রুপার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করায় ১৮ আইন কর্মকর্তার পদত্যাগ দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা