১১ দিনেই দেশে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়ে বলেন, চলতি মে মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৪ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৯২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৭৭ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার বাড়িতে ফেরা হলো না, পথেই প্রাণ হারালেন বাবা-মা ও শিশু সন্তান ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঈদুল আজহার দিনসহ চারদিন বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ তরুণের প্রতিনিধি দল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা ঈদযাত্রা: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ঈদযাত্রা: সাভার-আশুলিয়ায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি ভাইদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন বোন আজ পবিত্র হজ মাদকাসক্ত ছেলের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার বাড়িতে ফেরা হলো না, পথেই প্রাণ হারালেন বাবা-মা ও শিশু সন্তান ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঈদুল আজহার দিনসহ চারদিন বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ তরুণের প্রতিনিধি দল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা ঈদযাত্রা: কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় ঈদযাত্রা: সাভার-আশুলিয়ায় ২০ কিমি যানজট, চরম ভোগান্তি ভাইদের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছেন বোন আজ পবিত্র হজ