লেবাননে ইসরায়েলি হামলা: নারী-শিশুসহ নিহত আরও ১০

ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে নারী-শিশুসহ আরও ১০ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে এসব হামলা চালানো হয়। ফলে একদিনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২২ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরব সেলিম শহরে তিন শিশু ও দুই নারীসহ ছয়জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের হারুফে এক হামলায় আরও এক শিশু এবং রুমিনে দুই শিশুসহ আরও তিনজন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলাই দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর গত ২ মার্চ প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা চালায়।লেবাননে ইসরায়েলি হামলা: নারী-শিশুসহ নিহত আরও ১০

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৪ তুরাগ নদ থেকে নিখোঁজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার আজ বীরশ্রেষ্ঠ হামিদুর মৃত্যুবার্ষিকী ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক যমুনা ফিউচার পার্কসহ আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সকল বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেশের সীমানা থেকে দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আ.লীগের বাংলাদেশে রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৪ তুরাগ নদ থেকে নিখোঁজ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার আজ বীরশ্রেষ্ঠ হামিদুর মৃত্যুবার্ষিকী ক্যারিবীয়দের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক যমুনা ফিউচার পার্কসহ আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সকল বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেশের সীমানা থেকে দূরে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আ.লীগের বাংলাদেশে রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির